#মালবাজার: আবারো বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো পূর্ণবয়স্ক চিতাবাঘ।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটালি ব্লকের জুড়ন্তি চা বাগানে। জানাগেছে, অন্যান্য চা বাগানের মত এই চা বাগানেও চিতাবাঘের উপদ্রব চলছিল। শ্রমিক মহল্লায় হানা দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল ছাগল হাঁস মুরগি। আতঙ্কিত শ্রমিকরা কাঁচা পাতার দাবি জানায়। অবশেষে চা বাগান কর্তৃপক্ষের আবেদনে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা ওই চা বাগানে ছাগলের টোপ দিয়ে গত সপ্তাহে খাঁচা পাতে।

সোমবার শেষ রাতে চিতাবাঘের গর্জন শুনে শ্রমিকরা গিয়ে দেখে খাঁচায় বন্দী হয়েছে পূর্ণবয়স্ক চিতাবাঘ।খবর পেয়ে খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘ দিকে উদ্ধার করে। খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, ধরা পড়া চিতাবাঘ টিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করা হবে। তারপর গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হবে।









