Explore

Search

July 10, 2026 7:55 am

IAS Coaching

জাতীয় স্তরে সাফল্য পেল রায়গঞ্জ সারদার ছাত্র আয়ূষ

#রায়গঞ্জঃ সর্বভারতীয় স্তরে আবারও সফলতা এল রায়গঞ্জে। গত ২৪ এবং ২৫ মে কানপুর আইআইটি তে অনুষ্ঠিত হয় বিদ্যার্থী বিজ্ঞান মন্থন। এতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। এই জাতীয় স্তরের বিজ্ঞান মেধা পরীক্ষায় পূর্ব জোনের মধ্যে দশম শ্রেণীবিভাগে রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের আয়ুস পাল দ্বিতীয় স্থান অধিকার করেছে। এদিন এই বিষয়ে শিক্ষক মৃত্যুঞ্জয় দাস বলেন, সর্বভারতীয় এই পরীক্ষায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে মোট ২৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তরবঙ্গের মোট চারজন জন পুরস্কৃত হয়।

তিনি জানান, এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করেছে ধুপগুড়ি র ডাউকিমারী ডিএন উচ্চ বিদ্যালয় এর বর্তমানে সপ্তম শ্রেণীর ছাত্র ঋষিরাজ সরকার সে সর্বভারতীয় ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীবিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও অষ্টম শ্রেণীর শ্রেয়ম পাল দ্বিতীয় স্থান এবং দেবঙ্গানা মন্ডল সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। সকল বিজয়ী বিজয়িনীদের পুরস্কৃত করেন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব মাননীয় ডক্টর অভয় কারণধিকার এবং আইআইটি কানপুরের ডিরেক্টর ড: মানিন্দ্রা আগারওয়াল।

Advertisement
Live Cricket Score
upskillninja