Explore

Search

July 10, 2026 7:54 am

IAS Coaching

চাকরির পরীক্ষায় হিন্দি ভাষাকে মান্যতার দাবিতে আদিবাসী ছাত্র-যুব দের বিক্ষোভ ও ডেপুটেশন

#মালবাজার: চাকরির পরীক্ষায় হিন্দি ভাষাকে মান্যতার দাবিতে সোমবার আদিবাসী ছাত্র যুবদের পক্ষ থেকে শহরে র‍্যালি বের করা হয়। মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং তারপর ডেপুটেশন দেওয়া হয়।
এদিন ডুয়ার্স তরাই আদিবাসী স্টুডেন্ট ফোরাম
নামের একটি সংগঠনের পক্ষ থেকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় কয়েকশ আদিবাসী ছাত্র যুব জমায়েত হয়।
সেখান থেকে মিছিল করে আদিবাসী ছাত্র যুবদের প্রতিনিধিরা শহরের ঘড়ি মোর ঘুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে সমবেত হয়। সেখানে তখন যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল। ছাত্র যুবরা হিন্দি সাঁওতালি উর্দু ভাষাকে চাকরির পরীক্ষায় মান্যতার দাবিতে বিক্ষোভ দেখায়। পরে মহকুমা শাসকের কাছে ক্ষারক লিপি জমা দেয়।
ডুয়ার্সের বিশিষ্ট আদিবাসী সাহিত্যিক ও ভাষাবিদ নেহ অর্জুন ইন্দোয়ার জানান, যে ভাষায় আমরা শিক্ষা লাভ করি সেই ভাষাকে যদি সরকারি চাকরির পরীক্ষা থেকে মুছে দেওয়া হয় তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমাদের দাবি ডাবলু বি সি এস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় হিন্দি সাঁওতালি ও উর্দু ভাষাকে মান্যদা দিতে হবে। অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র হিন্দিতে করতে হবে। এর দাবিতেই ছাত্র যুবোরা আন্দোলনে সামিল হয়েছে। উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য হয় তবেই এই সমস্যা মিটবে বলে আমি মনে করি।
Advertisement
Live Cricket Score
upskillninja