Explore

Search

July 10, 2026 7:54 am

IAS Coaching

কিলকোট চাবাগানে মহিলা খুন, আটক স্বামী

#মালবাজার: ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চাবাগানে খুন হলো এক মহিলা। আটক তার স্বামী। মৃত মহিলার নাম শালবন্তী ওরাও (৪৬)। এই ঘটনায় মেটালি থানার পুলিশ মৃতার স্বামী লাল জিৎ ওরাওকে আটক করেছে। তাদের বাড়ি ওই চা বাগানের বাসা লাইন শ্রমিক মহল্লায়।
জানাগেছে, সোমবার সকালে মৃতা শালবন্তির রক্তাক্ত দেহ তার ঘর থেকে পাওয়া যায় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেটলি থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। ওই চা বাগানের শ্রমিক নেতা প্রকাশ নায়েক জানান, গতকাল রাতে প্রবল বর্ষণ চলছিল ঠিক কি হয়েছে জানি না। সকালে এই ঘটনা শুনতে পাই। পুলিশ তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja