
#রায়গঞ্জঃ সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উপলক্ষে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সেরার শিরোপা তুলে আনল রায়গঞ্জের বাসিন্দা দেববর্ণী গুহ। রায়গঞ্জ সঙ্গীত সদনের এই ছাত্রী একক নৃত্যে (সাধারণ বিভাগ) প্রথম হয়েছে। এদিন দেববর্ণীর নৃত্য শিক্ষিকা নবনীতা কর্মকার বলেন, দেববর্ণীর নাচ দেখে যে রাজ্যের বিচারকেরা উচ্ছ্বসিত হবেন, সেটা জানতাম।

আগামী পথের জন্য ওকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি, অনন্যা দত্ত বণিক একক হিন্দি /উর্দু গানে (সাধারণ বিভাগ) দ্বিতীয় হয়েছে। এছাড়াও জেলা থেকে আরও তিনজন বিভিন্ন বিষয়ে পুরস্কৃত হয়েছে বলে জানা গেছে।









