Explore

Search

July 10, 2026 7:54 am

IAS Coaching

বিজ্ঞান মঞ্চের তরুণ বিজ্ঞানকর্মী প্রশিক্ষণ শিবির

#রায়গঞ্জঃ রবিবার দুপুরে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সভাকক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হল হিট ওয়েভ অ্যাকশন প্ল্যান ওরিয়েন্টেশন এবং জেলা তরুণ বিজ্ঞানকর্মী প্রশিক্ষণ শিবির। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মশালার সূচনা করেন জেলা কমিটির সভাপতি অনিরুদ্ধ সিনহা।

সংগঠনের রায়গঞ্জ কেন্দ্রের সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী বলেন, প্রথমার্ধে তাপপ্রবাহের সমস্যা, তাপদ্বীপ, তাপপ্রবাহে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং এবং তাপপ্রবাহ সমস্যার সমাধান বিষয়ক আলোচনা করেন জেলা সম্পাদক ডাঃ পার্থ প্রতিম ভদ্র। হিট স্ট্রেস ও হিট স্ট্রোকে করণীয় বিষয় আলোচিত হয়। তিনি বলেন, খোলা রোদে কাজ করতে হয় কৃষক, শ্রমিক, ঠিকা কর্মী, ট্র্যাফিক পুলিশ, সেনাবাহিনীকে। এক্ষেত্রে সরকারের তরফে বিশেষ সুরক্ষা ও তাপবীমার প্রয়োজনীয়তা উল্লেখিত হয়। তাপপ্রবাহ রোধে বৃক্ষরোপণ ও জলাভূমি রক্ষার গুরুত্ব উঠে আসে এই আলোচনায়।

অনিরূদ্ধ সিনহা বলেন, এদিন জেলার ছয়টি বিজ্ঞান কেন্দ্রের ৪৬ জন তরুণ বিজ্ঞানকর্মীদের নিয়ে হাতে কলমে বিজ্ঞান, কুসংস্কার বিরোধী কর্মসূচি এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দিলেন জেলার প্রশিক্ষকরা। এই প্রশিক্ষিত বিজ্ঞানকর্মীরা ভবিষ্যতে জেলার বিভিন্ন স্থানে বিজ্ঞানমনস্কতা প্রচারের কাজে এবং বিজ্ঞান সম্পর্কে আগ্রহ গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অংশুমান ঘোষ মজুমদার, অমিত ভগত, রামকৃষ্ণ বিশ্বাস, মহন্ত সরকার, সৌরভ দাস‌ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য‌ প্রদীপ কুমার কুণ্ডু, তাপস জোয়ারদার, বিপুল মৈত্র, কাঞ্চিরাম রায়, অপূর্ব মন্ডল, অভিজিত দাসমুন্সি, শ্রাবন্তী কর্মকার, সুজয় সরকার, সুপ্রিয়া চক্রবর্তী সহ অন্যান্যরা।

Advertisement
Live Cricket Score
upskillninja