Explore

Search

July 10, 2026 7:55 am

IAS Coaching

খবর সংগ্রহে গিয়ে ডাম্পার মালিকদের হাতে আক্রান্ত চতুর্থ স্তম্ভ, জখম একাধিক সাংবাদিক

#মালবাজার: খবর সংগ্রহ করতে গিয়ে বালিপাথর মাফিয়া ডাম্পার মালিকদের হাতে আক্রান্ত গনতন্ত্রের ৪র্ত স্তম্ভ।ঘটনায় জখম একাধিক সাংবাদিক। সাংবাদিকদের মধ্যে মহিলাও রয়েছেন। জানাগেছে, শনিবার সন্ধ্যার পর থেকে জাতীয় ধরে থানা, হাসপাতাল, ডাকঘরের সামনে দিয়ে লাইন ধরে বালিপাথর বোঝাই বেশকিছু ডাম্পার মালবাজার থেকে চালসা অভিমুখে যাচ্ছিল। লাইন ধরে ডাম্পার চলাচলের কারনে সাধারণ বাসিন্দাদের রাস্তা পারাপারের সমস্যা হচ্ছিল। এতেই বিরক্ত হয়ে স্থানীয় লোকজন ডাম্পার আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।
খবর পেয়ে ঘটনা স্থলে আছে মাল থানার পুলিশ। এই সময় সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকটি সংবাদপত্রের সাংবাদিকরা ঘটনা স্থলে উপস্থিত হয়। সাংবাদিকরা যখন মোবাইল অন করে ঘটনার তথ্য সংগ্রহ করছিল এবং অভিযোগকারীদের অভিয়োগ ক্যামেরাবন্দি করছিল। সেই সময় আচমকাই কিছু ডাম্পার মালিক এবং ডাম্পারের চালক ও কর্মীরা  সাংবাদিকদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সুশান্ত ঘোষ, নীতেশ উপাধ্যায়, সম্পা ভট্টাচার্য ও সন্তু চৌধুরী। এদের সবাইকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয়।
ঘটনার পর সুশান্ত ঘোষ (উত্তরবঙ্গ সংবাদ) মালখানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ রাসেল সরকার নামে এক ডাম্পার মালিক সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার তাদের  আদালতে প্রেরণ করা হয়। এর প্রতিবাদে মালবাজার ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাব লিখিতভাবে ডেপুটেশন দেয়। মালবাজার সহ আশেপাশের এলাকার বহু সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja