Explore

Search

July 10, 2026 7:55 am

IAS Coaching

সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রায়গঞ্জে মানবিক কর্মশালা

#রায়গঞ্জঃ শনিবার বিকেলে রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় এক মানবিক কর্মশালা। রায়গঞ্জ মুক্তির কান্ডারীর উদ্যোগে এই কর্মশালার বিষয় ছিল সমাজসেবা, রক্তদান ও মেডিটেশন। রায়গঞ্জ মুক্তির কান্ডারীর পক্ষে নিবেদিতা ভট্টাচার্য বলেন, সমাজের সুস্থ উন্নয়নের লক্ষ্যে মানবসেবা পরম ধর্ম। তাই সমাজকর্মী তৈরি, সংগঠন তৈরি এবং সমাজ গঠনের মানসিকতা তৈরি করতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সমাজের উন্নয়ন এবং মানবসেবার জন্য আমাদের যুব সমাজের মধ্যে মূল্যবোধ তৈরি করা একান্ত প্রয়োজনীয়। পাশাপাশি, এদিন অনুষ্ঠিত হয় রক্তদাতা উদ্বুদ্ধকরণ ও মেডিটেশন শিবির। এদিনের কর্মশালায় ৪১ জন যুবক যুবতী অংশ নেন বলে জানালেন সংগঠনের সদস্যা ঝুমকি পাল।

Advertisement
Live Cricket Score
upskillninja