Explore

Search

July 10, 2026 8:49 am

IAS Coaching

সপ্তাহ জুড়ে বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া অফিসের

#নিউজ বৃত্তান্তঃ আগামী ৫দিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল ভারত সরকারের আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ২৮শে মে সমগ্র উত্তরবঙ্গে আংশিক পরিস্কার থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। এই সময়ে কোচবিহারে আগামী ২৪ থেকে ২৭শে মে মাঝারি বৃষ্টি, এবং ২৮শে মে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে আগামী ২৪, ২৫ ও ২৮শে মে হালকা বৃষ্টি, এবং ২৬ ও ২৭শে মে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে আগামী ২৪, ২৬ ও ২৭শে মে মাঝারি বৃষ্টি, এবং ২৫ ও ২৮শে মে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

এই সময়ে কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী ২৪,২৬ ও ২৭শে মে বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর- আগামী ২৪ থেকে ২৮শে মে বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে ২৪ থেকে ২৮শে মে পর্যন্ত আগাম আবহাওয়া বার্তা হিসেবে ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৮শে মে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

২৪ ও ২৬শে মে মাঝারী বৃষ্টি এবং ২৫, ২৭ ও ২৮শে মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.০-৩২.০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০- ২৭.০ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৭৮-৮৫ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৪৬-৫১ শতাংশ থাকতে পারে। দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টাই ০৪.০-১১.০ কিমি বেগে বায়ু প্রবাহের সম্ভাবনা রয়েছে।

প্রয়োজনীয় সতর্কতা হিসেবে বলা হয়েছে, নড়বড়ে ছাদ, গাছ, মুরগির ঘর ভেঙ্গে পড়তে পারে। ভুট্টা, ধান ঝড় এর জন্য ঢলে পড়তে পারে।নিচু জমিতে জল জমে যেতে পারে।
বজ্র বিদ্যুৎ, ঝড় এর সময় পাকা ছাদ এর নিছে আশ্রয় নিন। পশু দের বাইরে চরতে দেবেন না। চাষীভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, খুব বেশী প্রয়োজন না থাকলে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যখন বৃষ্টি হবে না তখন কীটনাশক প্রয়োগ করুণ।

Advertisement
Live Cricket Score
upskillninja