#মালবাজার: মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের কলোনি মাঠের সমস্যা সমাধানে দাবি জানিয়ে পৌরসভায় স্মারকলিপি দিল মাল কলোনির যুবকবৃন্দ নামের একটি ক্লাব। শুক্রবার কলোনির মাঠে অবস্থিত মাল কলোনির যুবকবৃন্দ নামের একটি ক্লাবের সদস্যরা মালবাজার পৌরসভায় গিয়ে বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ীর সঙ্গে দেখা করেন এবং তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর পাঁচ দফা দাবি সম্মিলিত স্মারক লিপি তুলে দেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল,
কলোনির মাঠে দীর্ঘদিন যাবত রথের মেলা অনুষ্ঠিত হচ্ছে তা যেন এবারও হয়, দ্বিতীয়ত কলোনির মাঠে সন্ধ্যার পর কিছু অসামাজিক কাজকর্ম হয়ে থাকে। পুলিশ পেট্রোলিংয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার দাবি করা হয়। এছাড়াও অন্যান্য দাবি ছিল।

যুবক বৃন্দ ক্লাবের পক্ষে রাজিব সরকার বলেন,
কলোনির মাঠ নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই বিষয়গুলো সমাধানের দাবি জানিয়ে আমরা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিলাম। উনি বিষয়টি গুরুত্ব সহ দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।








