#মালবাজার: নিজ নিজ বাড়ীতে বিশুদ্ধ পানীয় জলের দাবীতে শুক্রবার সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল নাগরাকাটা ইউরোপিয়ান ক্লাব সংলগ্ন স্থানীয় বাসিন্দারা ।শুক্রবার সকালে স্থানীয় বিক্ষোভ রত বাসিন্দারা বলেন এখানকার ৬০ থেকে ৭০ টি পরিবার সরকার কতৃক বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত।

দীর্ঘদিন ধরে দূর থেকে জল এনে পানীয়জলের ব্যবস্থা করেন। তাই বিশুদ্ধ পানীয় জলের দাবীতে খালি জলের বাসন হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।স্থানীয় লোকের অভিযোগ সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা হলেও। এই ইউরোপিয়ান এলাকার লোকেরা বঞ্চিত। পানীয় জল আনতে সার্ক রোড পার হয়ে যেতে হয়।

এই যাওয়া খুব ঝুকিপুর্ন।রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাও ঘটে।কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যা চলছে।দুইবার নাগরাকাটা ব্লক নির্বাহী আধিকারিককে জানিয়ে কোন লাভ হয় নি।,তাই আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধে যেতে হয়েছে স্থানীয় মানুষদের। ঘন্টা খানেক পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে আছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। তারা আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়।








