Explore

Search

July 10, 2026 8:50 am

IAS Coaching

শিক্ষামূলক ভ্রমণে পোস্ট অফিস ঘুরে দেখল ভূপালচন্দ্র বিদ্যাপীঠের কন্যাশ্রী বাহিনী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে ভূপালপুর ডাকঘর পরিদর্শনে যায়, ভূপালচন্দ্র বিদ্যাপীঠের কন্যাশ্রী বাহিনী ‘চেতনা’র সদস্য এবং শিক্ষিকারা। এদিনের এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল ছাত্রীদের ডাক বিভাগের কার্যপ্রণালী সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া এবং প্রযুক্তির যুগেও ডাকঘরের ভূমিকা বোঝানো। দলটির সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সহ আরও কয়েকজন শিক্ষক।

সরকারি নির্দেশিকা মেনে, স্কুল গুলোর ছাত্র ছাত্রীদের মধ্যে বহির্জগত সম্পর্কে সম্যক জ্ঞান বৃদ্ধিতে এই জাতীয় ভ্রমণ কর্মসূচি পালন করা শুরু হয়েছে। তাই এদিন, কন্যাশ্রী বাহিনীর মেয়েরা ডাকঘরে পৌঁছালে ডাকঘরের আধিকারিকেরা ছাত্রীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁদেরকে পোস্টাল সিস্টেম, স্পিড পোস্ট, মানি অর্ডার, ফিক্সড ডিপোজিট স্কিম, আধার সংযোগ সহ অন্যান্য পরিষেবা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝান।

ছাত্রীরা কৌতূহলভরে প্রত্যেকটি বিভাগ ঘুরে দেখেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নানা বিষয় জানার সুযোগ পান। কন্যাশ্রী বাহিনীর সদস্যা শ্রেয়া সরকার বলে, ডাকঘর নিয়ে আগে ততটা জানতাম না। আজ বুঝলাম, আমাদের চিঠি পৌঁছনোর পেছনে কতটা পরিশ্রম ও পরিকল্পনা থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল গোস্বামী জানান, ছাত্রীরা যেন শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, তাই আমরা এ ধরনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে থাকি। ডাকঘরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জেনে তারা বাস্তব জীবনের নানা দিক বুঝতে শিখছে। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও ছাত্রীর মধ্যে সচেতনতা ও সামাজিক যোগসূত্র গড়ে তুলবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।

Advertisement
Live Cricket Score
upskillninja