Explore

Search

July 10, 2026 9:35 am

IAS Coaching

ট্রাফিক ব্লক, টাইম টেবিলে পরিমার্জন শিলিগুড়ি ডেমুর

#রায়গঞ্জঃ প্রতিদিন সকাল সাড়ে ৬টায় ছাড়ত শিলিগুড়ি মুখী ৭৫৭০৭ রাধিকাপুর শিলিগুড়ি ডেমু। কিন্তু আলুয়াবাড়ির কাছে ট্রাফিক ব্লকের কারনে সেই ডেমুর সময় পরিবর্তন করা হল। আগামী ২২ ও ২৪ তারিখ রাধিকাপুর থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায়। এতে স্বাভাবিক ভাবেই শিলিগুড়ি পৌঁছানোর সময়েও পরিবর্তন হবে।

তবে শুধু এই ডেমুই নয় ট্রাফিক ব্লকের কারনে ১৫৭২৩ যোগবানী শিলিগুড়ি, ১৫৪৬৪ শিলিগুড়ি বালুরঘাট ট্রেনেরও সময় রিসিডিউলড করা হয়েছে। এছাড়াও ডিব্রুগড় রাজধানী, কামাক্ষ্যা, নিউ জলপাইগুড়ি মুখী ট্রেন গুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja