Explore

Search

July 10, 2026 10:24 am

IAS Coaching

উত্তর পূর্ব সীমান্তে ‘তিস্তা প্রহার’ মহড়ায় সেনাবাহিনীর বার্তা একশো শতাংশ প্রস্তুতির

#মালবাজার: পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে আপাত যুদ্ধবিরতির পরিস্থিতি চলছে। এই পরিবেশে পূর্ব সীমান্তেও প্রতিরক্ষায়  ভারতীয় সেনা যে সম্পূর্ণ প্রস্তুত, তার স্পষ্ট বার্তা মিলল ‘তিস্তা প্রহার’ নামক সামরিক মহড়ায়। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সাওগাঁ বস্তির অদূরে অবস্থিত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি তিনদিন ধরে চালানো হয় এই পূর্ণাঙ্গ যুদ্ধ অনুশীলন।
ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের আওতায় আয়োজিত এই মহড়ায় অংশ নেয় ইনফ্যানট্রি, আর্টিলারি, আর্মড কর্পস, আর্মি অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগনালস বিভাগ। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে বাহিনীর মধ্যে সমন্বয়ের নিখুঁত রূপ তুলে ধরাই ছিল এই অনুশীলনের মূল উদ্দেশ্য।
মহড়ায় প্রথমবারের জন্য ব্যবহৃত হয় সেনাবাহিনীর সদ্য সংযোজিত ‘নেক্সট জেনারেশন’ অস্ত্রশস্ত্র ও আধুনিক মিলিটারি প্ল্যাটফর্ম। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতিও ছিল অনুশীলনের অন্যতম লক্ষ্য।
মহড়া শেষে ইস্টার্ন কমান্ডের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, “যে কোনও যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনা একশো শতাংশ প্রস্তুত।” পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে এই মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা।
Advertisement
Live Cricket Score
upskillninja