Explore

Search

July 10, 2026 10:25 am

IAS Coaching

সামার প্রোজেক্টের অঙ্গ হিসেবে ব্যাঙ্ক ও লাইব্রেরি পরিদর্শন ছাত্রীদের

#রায়গঞ্জ স্কলে গরমের ছুটি হলেও এদিন সামার প্রোজেক্টের অঙ্গ হিসেবে সুভাষগঞ্জ গার্লস স্কুলের ছাত্রীদের এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এদিন ছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের নেতৃত্বে পরিদর্শনে যায় সুভাষগঞ্জ গ্রামীণ গ্রন্থাগার এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে। এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য ছিল, ছাত্রীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দেওয়া।

ছাত্রীরা সুভাষগঞ্জ প্রগতি সংঘ গ্রামীণ গ্রন্থাগারে পৌঁছালে স্বাগত জানান গ্রন্থাগারিক বিশ্বনাথ ভৌমিক। তিনি সেখানে লাইব্রেরির কার্যক্রম, বই সংগ্রহ ও পাঠকদের জন্য নানা পরিষেবা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এতে ছাত্রীরা লাইব্রেরির নিয়মিত পাঠক হওয়ার গুরুত্ব এবং পাঠাভ্যাস গঠনের উপকারিতা সম্পর্কে জানতে পারে।

স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়া মৌসুমী পারভিন, গায়েত্রী রায়, মানতাসা বেগম, অন্বেষা সাহা, সুজিতা ঘোষ, সংকরী সরকার, সুস্মিতা সরকার বলে, এদিন আমরা স্থানীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের শাখাতেও যাই। সেখানে ব্যাঙ্কের কর্মকর্তারা তাদের আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থা, অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা, বিভিন্ন সেভিংস স্কিম এবং লোন পরিষেবা সম্পর্কে জানিয়ে দেন। ছাত্রীরা ব্যাঙ্কের কর্মপদ্ধতি হাতে-কলমে দেখে এবং নানা প্রশ্ন করে তাদের কৌতূহল মেটায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার জানান, এই ধরনের শিক্ষামূলক সফর ছাত্রীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে সহায়তা করে। ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়া হবে। স্কুলের শিক্ষিকা দীপিকা দত্ত, স্বরূপা দত্ত, মিঠু তরফদারেরা বলেন, ছাত্রীদের মধ্যে এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা বলেছে, এই অভিজ্ঞতা তাদের নতুন কিছু শিখতে এবং বাস্তব জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে। এই ভ্রমণ শুধু একটি সামার প্রোজেক্ট নয়, বরং ছাত্রীদের জন্য এক নতুন দিশা খোঁজার পথও হয়ে উঠবে।

Advertisement
Live Cricket Score
upskillninja