Explore

Search

July 10, 2026 10:24 am

IAS Coaching

বাগরাকোট লুপ ব্রিজে ফাটল ও ধস, আতঙ্কিত পর্যটকেরা

#নিউজ বৃত্তান্তঃ ডিসেম্বর মাসে উদ্বোধন হয়
৭১৭ নম্বর শিলিগুড়ি–সিকিম সড়কে বাগরাকোটের লুপ ব্রিজের। কিন্তু ৬ মাস যেতে না যেতেই এই ব্রিজে দেখা দিয়েছে একাধিক ফাটল ও ধসের ঘটনা। একাধিক জায়গায় মাটি সরে যাওয়ার ফলে বিপজ্জনক হয়ে উঠছে এই বিকল্প পথটি, যা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

এমন ঘটনায় পর্যটকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। আলিপুরদুয়ারের বাসিন্দা মীনা বসুমাতা জানান, বর্ষার শুরুতেই এই অবস্থা দেখে আমরা খুবই উদ্বিগ্ন। নিম্নমানের কাজ হয়েছে কিনা খতিয়ে দেখা দরকার। তবে প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja