Explore

Search

July 10, 2026 11:53 am

IAS Coaching

সেনাবাহিনীর সাফল্য কামনায় দূর্গা মন্দিরে পূজা দিলেন বিজেপি কর্মীরা  

#মালবাজার: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হানায় ২৮ জন পর্যটকের মৃত্যু হয়। তারপর দেশ জুড়ে এক শোকের পরিবেশ নেমে আসে।তৈরি হয় যুদ্ধের বাতাবরণ। সেই রকম পরিবেশে গত ৬ মে রাতে ভারতীয় সেনাবাহিনীর বায়ুসেনা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। সেই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। দেশ ব্যাপী মানুষ উচ্ছাসে ফেটে পড়ে। সেনাবাহিনীর প্রতি অভিনন্দন জানায় অনেকে।
এইরকম পরিবেশে বৃহস্পতিবার বিজেপির মাল টাউন মন্ডলের পক্ষ থেকে সেনাবাহিনীর সাফল্য কামনায় মালবাজার দুর্গা মন্দিরে পূজা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির মাল বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডলের সভাপতি নবীন সাহা সহ অন্যান্যরা।
পূজা দিয়ে রাকেশ নন্দী বলেন, ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত নিখুঁতভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে।
ভারতের বীর সেনারা যাতে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য লাভ করে এবং সুস্থভাবে দেশ রক্ষা করতে পারে সেজন্যে আজ মা দুর্গার কাছে আমরা প্রার্থনা জানালাম।
Advertisement
Live Cricket Score
upskillninja