Explore

Search

July 10, 2026 11:53 am

IAS Coaching

সদ্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

#মালবাজার: এক সদ্যজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মাল ব্লকের পশ্চিম তেশিমলা এলাকায়। মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ড যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে তেশিমলা গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে চলে গেছে মালবাজার – বড়দিঘী রাজ্য সড়ক এবং মালবাজার থেকে চ্যাংড়াবান্ধা গামী রেলপথ।
রেললাইনের পাশেই রয়েছে নানুবাবুর পুকুর বলে পরিচিত এক জায়গা। কাগজে কলমে এই জায়গার নাম পশ্চিম তেশিমলা। জনবসতির কাছে এক ফাঁকা স্থানে বৃহস্পতিবার উদ্ধার হয় এক সদ্যোজাত শিশুর দেহ। মানুষের নজর পড়তেই ভিড় জমে যায় ওই স্থানে। খবর পেয়ে মাল থানার পুলিশ ওই শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মহ: সহিদুল জানান, সকালে ঘটনাটি নজরে আসে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। এখন পুলিশ এসেছে। আরেক স্থানীয় বাসিন্দা মানিক মোহাম্মদ জানান, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যারাই এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। কিভাবে ওই সদ্যোজাত ওখানে এলো সে নিয়ে তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja