Explore

Search

July 10, 2026 1:20 pm

IAS Coaching

আবারও আর্থিক অনিয়ম পৌরসভায়, টাকা আত্মসাৎ কর্মীর

#মালবাজার: আর্থিক অনিয়ম যেন মাল পৌরসভার পিছু ছাড়ছে না। আবাসন যোজনা সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার পৌরসভার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বিরুদ্ধে। ওই পৌর কর্মী দীর্ঘ চার বছর যাবত বিভিন্ন সংগ্রীহিত রাজস্ব পৌরসভার খাতে জমা না করে নিজেই ব্যবহার করেছেন বলে অভিযোগ। এতেই সরব হয়েছে বিরোধীরা।
পৌরসভার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অর্থ দপ্তরের কর্মী সুব্রত বন্দো যার দায়িত্ব ছিল বিভিন্ন মাধ্যম থেকে পৌরসভা এসব রাজস্ব আদায় হয় সেই সংগৃহীত রাজস্ব পৌরসভার ব্যাংকের  খাতায় জমা করা। তিনি ২০২১ সাল ওই অর্থ ব্যাংকে জমা করছিলেন না। চলতি মাস পর্যন্ত যার পরিমাণ ১৬ লক্ষ আটত্রিশ হাজার টাকা। দীর্ঘ চার বছর যাবৎ এই কান্ড ঘটে যাওয়ার পরে সম্প্রতি পৌর কর্তৃপক্ষের বিষয়টি নজরে এসেছে।
নজরে আসতেই পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী অর্থ দপ্তরে কর্মীদের ডেকে বিষয়টি জানতে চান। জানা গেছে, ওই কর্মী বিষয়টি স্বীকার করেছেন এবং ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে ওই কর্মীকে এ বিষয়ে শো-কজ চিঠি দেওয়া হয়েছে  বলে জানা গেছে। এ নিয়ে পৌরসভা চেয়ারম্যান শ্রী ভাদুড়ি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছেন বিজেপির মাল টাউন মন্ডল এর সভাপতি নবীন সাহা।
তিনি বলেন, গোটা পৌরসভাই দুর্নীতি ও অনিয়মের আখড়া। এই কাজের সঙ্গে অর্থ দপ্তরের অন্যান্য কর্মীরাও জড়িত রয়েছেন। সংগৃহীত অর্থ জমা করা এবং তার হিসাব রক্ষা করার জন্য নির্দিষ্ট খাতা রয়েছে। তারপরেও এই ঘটনা ঘটে কি করে?  গত চার বছরে একাধিক বার অডিট হয়েছে তখন ধরা পড়ে নি কেন?  বলে তিনি প্রশ্ন তোলেন। এ নিয়ে অভিযুক্ত সুব্রত বন্দোকে প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে যাননি তার বাড়িতে বসে পরিষ্কার বলেন, এনিয়ে আমি কিছু বলবো না যা বলার চেয়ারম্যান বলবে আমি আমি চেয়ারম্যান কে সব জানিয়েছি।
Advertisement
Live Cricket Score
upskillninja