#মালবাজার: বৃহস্পতিবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগান থেকে একটি হরিণ শাবক উদ্ধার করল বনকর্মীরা। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে ওই চা বাগানের ভূটান সীমান্ত লাগোয়া আপার ডিভিশনে ওই হরিণ শাবকটিকে ছোটাছুটি করতে দেখে স্থানীয় শ্রমিকরা। কয়েকটি কুকুর ওই হরিণ শাবককে বিরক্ত করছিল।

শ্রমিকরা কুকুর সরিয়ে হরিণ শাবকটিকে নিরাপদ করে এবং চা বাগানের ম্যানেজারকে খবর দেয়। ইতিমধ্যেই হরিণ শাবক দেখতে বহু মানুষ ভীড় করে। চা বাগানের ম্যানেজার দ্রুত বন বিভাগের ডায়না রেঞ্জে খবর দেন। খবর পেয়ে বন কর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানান, উদ্ধার করা হরিণ শাবকটিকে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের হাতে তুলে দেওয়া হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বন কর্মীরা জানায় হরিণ শাবকটি ২৫-৩০ দিনের হবে। মা’ছারা হয়ে কোন ভাবে চলে এসেছিল।








