Explore

Search

July 10, 2026 2:05 pm

IAS Coaching

চালসায় ভারত সেবাশ্রম সংঘের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শান্তি হোম ও দীক্ষা গ্রহণ

#মালবাজার: বুধবার ভারত সেবাশ্রম সংঘের চালসা শাখার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংঘের আশ্রমে শান্তি হোম ও দীক্ষা কর্মানুষ্ঠান সম্পাদিত হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন স্বামী বরুনানন্দ মহারাজ, দীনেশ মহারাজ, বিনয় মহারাজ, বসুধা মহারাজ প্রমূখ। এদিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠান এবং সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর বিশ্ব শান্তি কামনায় হোম অনুষ্ঠিত হয়।
সংঘের চালসা শাখার সম্পাদিকা শেলি চৌধুরী
জানান, আজ ধর্মীয় অনুষ্ঠানের শেষে ৬০০! জন মানুষের মধ্যে প্রভাব বিতরণ করা হয় এবং ১৩ জন অনুরাগী দীক্ষা গ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, চালসার এই আশ্রম সারা বছর নানা সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
Advertisement
Live Cricket Score
upskillninja