#মালবাজার: মঙ্গলবার ছিল আন্তর্জাতিক পৃথিবী দিবস। এই উপলক্ষে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে বন্যপ্রান সংরক্ষণ ও পরিবেশ নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মাল মাউন্টেনস ট্রাকার ফাউন্ডেশন নামে পরিবেশপ্রেমী সংস্থার পক্ষে স্বরূপ মিত্র, অজয় তেওয়ারী কলেজের প্রিন্সিপাল কার্তিক চন্দ্র দে, হিন্দি বিভাগের প্রধান সুলোচনা দাস সহ অন্যান্যরা।

আলোচনায় উঠে আসে, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মানুষ ও বন্যপ্রাণের সংঘাত ও তার থেকে পরিত্রাণের উপায়। পাশাপাশি বর্তমান সময়ে সাপের উপদ্রব ক্রমাগত বাড়ছে। এইরকম পরিবেশে কিভাবে সাপ চিনতে হবে, বিষাক্ত ও বিষহীন সাপ নিয়ে আলোচনা হয়।

পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন, বর্তমানে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে মাঝেমধ্যেই চিতা বাঘের আক্রমণে মানুষ জখম হচ্ছে। হাতির উপদ্রব চলছে। এইরকম অবস্থায় কিভাবে সংঘাত এড়ানো যায় সে নিয়ে সচেতনতা শিবির প্রয়োজন। এছাড়াও প্রিন্সিপাল কার্তিক চন্দ্র দে হিন্দি বিভাগের প্রধান সুলচনা দাস আলোচনায় অংশ নেন।








