Explore

Search

July 10, 2026 2:06 pm

IAS Coaching

ডামডিমে কুয়ো থেকে জোরা সাপ উদ্ধার করল পরিবেশ প্রেমী

#মালবাজার: যে কুয়োর জল মানুষ পান করে এবং দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে সেই কুয়োর মধ্যে পাওয়া গেল দুটি সাপ। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিম মোর এলাকায় গণেশ বর্মনের বাড়িতে। জানাগেছে, সোমবার দুপুরে ওই বাড়ি কুয়োর মধ্যে জলে একটি সাপকে ভাসতে দেখে বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাল বাজারের পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র। কিছুক্ষণ চেষ্টার পর বালতির সাহায্যে তিনি সাপ দুটিকে উদ্ধার করে তুলে আনেন।
স্বরূপ মিত্র বলেন, খবর পেয়ে এসে দেখি কুয়োর মধ্যে সাপ রয়েছে। উদ্ধার করে তুলে  আনা হয়। একটি সাপ মৃত অবস্থায় ছিল অপরটি জীবিত ছিল। জীবিত সাপটি শাখামুটি প্রজাতির। সাদাকালো দাগ যুক্ত এই সাপ চা বাগানের ঠান্ডা স্যাতস্যাতে জায়গায় বাস করে। বিষাক্ত হলেও কাউকে দংশন করার রেকর্ড নেই। পরে জীবিত সাপটিকে চা বাগান এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো কোন ভাবে সাপ দুটি কুয়ার জলে এসেছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja