#মালবাজার: ডুয়ার্সের চা বাগান গুলিতে চিতাবাঘের উপদ্রব বাড়ছে। সেই সাথে গরম পড়তেই গর্ত থেকে বেরিয়ে পড়েছে অহিকুল। এদিক ওদিক মাঝেমধ্যেই দেখা মিলছে সাপেদের। সাপ বিষাক্ত কিম্বা বিষহীন যাইহোক না কেন? তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকে। চা বাগানের কচিকাঁচা পড়ুয়ারা এইরকম পরিবেশেই বড় হয়।

তাই তাদের সচেতন করতে সোমবার সোনগাছি চা বাগানের প্রাথমিক স্কুলে পড়ুয়াদের মাঝে সাপ ও চিতাবাঘ নিয়ে সচেতনতা শিবির করা হয়। পাশাপাশি চলে প্রকৃতি পাঠ শিবির। কোন সাপ বিষাক্ত এবং কোনটি বিষহীন? কিভাবে তাদের চিনতে হবে? ছবি দিয়ে তা বোঝানো হয়। বাড়ির আশেপাশে সাপ দেখতে পেলে কি করতে হবে? তা বোঝানো হয়। চিতাবাঘের আক্রমণ থেকে কিভাবে এড়িয়ে চলা যায়?

তা ব্যাখ্যা করে বলা হয়। পাখির ডাক শুনে পাখি চেনার উপায় পড়ুয়াদের মাঝে বর্ণনা করা হয়। এভাবেই ৮৫ জন পড়ুয়া নিয়ে দিনভর চলে প্রকৃতি পাওয়ার শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সমাজ কর্মী অভিমুন্য গাঙ্গুলী ও স্কুলের শিক্ষকরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন মালবাজারের পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র।








