Explore

Search

July 10, 2026 2:51 pm

IAS Coaching

সার্টিফিকেট জালিয়াতি দায়ে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার

#মালবাজার: সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলো সিভিক ভলেন্টিয়ার। এ যেন “সরষের মধ্যেই ভুত”। ঘটনাটি ঘটেছে মালবাজার থানায়। গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ারের নাম মনিরুল ইসলাম।
বাড়ি কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিজামবাড়ি এলাকায়। জানাগেছে,সেনাবাহিনীর কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ মাঝেমধ্যে হয়ে থাকে। এজন্য আবেদনকারী প্রার্থীর জন্য পুলিশ ক্লিলিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়।
আবেদনের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেট দেওয়ার প্রথা রয়েছে। সম্প্রতি সেনাবাহিনী নিয়োগ নিয়ে বেশ কিছু যুবকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন ছিল। জানা গেছে অভিযুক্ত মনিরুল ইসলাম ২২ জন এইরকম প্রার্থীর জন্য সার্টিফিকেট তৈরি করে দেন। যে সার্টিফিকেটের নিচে মাল থানার আইসির স্মাক্ষর রয়েছে। গোটা বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সম্পুর্ন অফ লাইনে মনিরুল নিজেই তৈরি করেছে বলে অভিযোগ।
এমনকি স্বাক্ষরও জাল করেছে বলে অভিযোগ। অর্থের বিনিময়ে এই কাজ করেছে বলে খবর পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে পাঠানো হয়। মাল মহাকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন জানান, অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja