#মালবাজার: উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার মাল মহকুমা শাসকের কাছে রেলি করে এসে স্মারকলিপি দিল হামরো হিল তরাই ডুয়ার্স চা’য়ে শ্রমিক সংঘ নামের একটি সংগঠন। এদিন শহরে এক নম্বর ওয়ার্ডের গুড়জংঝোড়া মোড় থেকে র্যালি করে উল্লেখ্য শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা মহকুমা শাসকের দপ্তরের সামনে আসেন। নেতৃত্বে ছিলেন ডুয়ার্সের আদিবাসী নেতা রাজরা লাকড়া, দার্জিলিংয়ের শ্রমিক নেতা অজয় এডোয়ার্ড সহ অন্যান্যরা।

এদিন এই র্যালিকে কেন্দ্র করে মহকুমা শাসক দপ্তরের সামনে যথেষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল। দপ্তরের সামনেই গেটের কাছে র্যালিকে আটকে দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন। এদিন এই র্যালিকে কেন্দ্র করে শহরে জাতীয় সড়কে খানিক সময় যানজট সৃষ্টি হয়। পরে অবশ্য স্বাভাবিক হয়ে যায়।

স্মারকলিপি দেওয়ার পর রাজেশ লাকড়া বলেন, আজ আমরা ১৫ টি দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, জমির পাট্টা নয় জমির মালিকানা চাই। মূলত চা বাগান এলাকায় বসবাসকারী চা শ্রমিকদের সমস্যা তুলে ধরতেই আজকে আমাদের এই ডেপুটেশন। রাজ্য সরকার ৩০ শতাংশ জমি টি ট্যুরিজমের নামে মালিকদের হাতে তুলে দিচ্ছে। এর ফলে সমস্যায় পড়বে শ্রমিকরা। আমরা এর বিরোধিতা করছি।
অজয় এডওয়ার্ড বলেন, রাজ্য সরকার চা শ্রমিকদের ৫ ডেসিমেল জমির পাট্টা দিয়ে প্রায় ২০০ বছর ধরে বসবাসকারী শ্রমিকদের উদ্বাস্তু বানাতে চাইছে। সময়ের জবাব দেবে।








