Explore

Search

July 10, 2026 7:02 pm

IAS Coaching

আবারও বনদপ্তরের পাতা খাঁচায় আটক হল এক চিতাবাঘ


#মালবাজার: আবারও বন দপ্তরের পাতা খাঁচায় আটক হল এক চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানের ১৬ নম্বর আবাদি এলাকায়। চা বাগানের শ্রমিকদের মধ্যে সাময়িক স্বস্তি দেখা গেল। চা বাগানের শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত মাসখানেক যাবৎ ওই চা বাগানের বিভিন্ন শ্রমিক মহাল্লায় চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছিল। মাঝেমধ্যেই শ্রমিক  মহল্লায় হানা দিয়ে ছাগল হাঁস মুরগি নিয়ে যেত। সকালে পাতা তোলার কাজে যাওয়ার আগে আবাদি এলাকায় পটকা ফাটিয়ে তবেই পাতা তোলার কাজ শুরু হতো।

চিতাবাঘের উপদ্রব থেকে বাঁচতে চা বাগান কর্তৃপক্ষ বন বিভাগের খুনিয়া স্কোয়ার্ডের দ্বারস্থ হয়। গত মঙ্গলবার  খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা চা বাগানের ১৬ নাম্বার সেকশনে খাঁচা পাতে। দুইদিন যেতে না যেতেই শুক্রবার সকালে চিতা বাঘের গর্জন শুনে শ্রমিকরা গিয়ে দেখে আটক হয়েছে চিতাবাঘ। খবর পেয়ে খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, প্রাথমিক পর্যবেক্ষণের পর চিতাবাঘ টিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। গত এক সপ্তাহে এ নিয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে চারটি চিতাবাঘ উদ্ধার হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja