#মালবাজার: বু ধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকা বড়দিঘী হাই স্কুলের ৩০৬ জন পড়ুয়াকে সবুজ সাথী সাইকেল দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও তৌফিক আলী, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ, কুমলাই গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীতি মুন্ডা উপপ্রধান রাজা শর্মা, স্কুলের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা।

এদিন সকালে এই অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী শ্রী চিকবরাইক স্কুল প্রাঙ্গণ আসেন। সেখান থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা বরণ করে মঞ্চে নিয়ে যান। এরপর প্রদীপ জ্বালিয়ে মন্ত্রী অনুষ্ঠানে সূচনা করে। পরে ১২৬ জন ছাত্র ও ১৮০ ছাত্রীর হাতে সাইকেল সহ চাবি তুলে দেন।
এদিন মন্ত্রী বলেন, আমাদের সরকার শিক্ষা বিকাশে অত্যন্ত আগ্রহী। ছাত্র-ছাত্রীদের পঠন ও পাঠনে যাতে অসুবিধা না হয় তার জন্য বহু প্রকল্প ঘোষণা করেছে। স্কুলে যাতায়াতের সুবিধার জন্য সবুজ সাথী সাইকেল এক অভিনব উদ্যোগ।









