Explore

Search

July 10, 2026 10:55 pm

IAS Coaching

গরুমারায় শুরু হলো গন্ডার শুমারী সংখ্যা বাড়তে পারে বলে আশা বনদপ্তরের

#মালবাজার: বুধবার সকাল থেকে গরুমারা অভয়ারণ্য এবং চাপরামারি বনাঞ্চলের ভিতরে শুরু গন্ডার শুমারী। তিন বছর বাদে শুরু হওয়া এই শুমারীতে পাওয়া যাবে অনেক নতুন তথ্য। গন্ডারের বাড়তে পারে বলে আশা করছে বনদপ্তর। উত্তরবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। এই গন্ডার দেখতে প্রতি বছর পর্যটক ডুয়ার্সে আসেন। পাশাপাশি জীববৈচিত্রে এই গন্ডার বিরাট ভুমিকা গ্রহণ করে।
গত রবিবার ধুপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে বনকর্মীদের নিয়ে এবং সোমবার পরিবেশ প্রেমী সংগঠন গুলিকে নিয়ে শুমারীর বিষয়ে প্রশিক্ষণ হয়। বুধবার থেকে বনকর্মী ও পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীদের নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে শুমারির কাজ। এবার এই শুমারীর কাজে কুনকি হাতি ও ট্রাপ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পা’য়ে হেটে ও হাতির পিঠে চেপে বনকর্মী, পরিবেশ প্রেমীরা এই কাজে অংশ নিয়েছে বলে জানাগেছে।
গত ২০২২ সালে গন্ডার শুমারীতে ৫৫ টি গন্ডারের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে বনদপ্তর আশা প্রকাশ করেছে। চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার জানান, আজ সকালে হাতির দেখা পাওয়া গিয়েছে। আশা আছে এবার ভালো ফলাফল পাওয়া যাবে।
Advertisement
Live Cricket Score
upskillninja