Explore

Search

July 10, 2026 10:56 pm

IAS Coaching

দু-মাসের বেতন না পেয়ে দেড় দিন ধরে ধর্নায় বসলো কিলকোটের স্টাফ ও সাবস্টাফেরা

#মালবাজার: কাজ করার পরেও গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পায়নি ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের স্টাফ ও সাবস্টাফেরা। বেতনের দাবীতে সোমবার থেকে স্টাফ ও সাবস্টাফেরা কারখানার সামনে ধর্নায় বসে। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে ধর্না তুলে নেয়।
চাবাগানের তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা প্রকাশ নাইক বলেন, এই চাবাগানে গত বেশ কয়েকমাস ধরে সমস্যা চলছে। সময় মতো বেতন মজুরি দিতে পারছিল না কর্তৃপক্ষ। শ্রমিকদের বকেয়া মজুরি দিলেও স্টাফ ও সাবস্টাফদের গত দুই মাসের বেতন বকেয়া পড়েছিল। প্রবল আর্থিক সমস্যায় পড়ে তারা বেতনের দাবীতে ধর্নায় বসে। গতকাল গোটা দিন ধর্না বসেছে। আজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে দোলের আগেই সব মিটিয়ে দেবে। সেই আশ্বাসে আমরা ধর্না প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছি।
এনিয়ে চাবাগানের ম্যানেজার অতুল রানা বলেন, কিছু সমস্যা হয়েছিল তবে মালিকপক্ষ আন্তরিক থাকায় সমস্যা কেটে গেছে। আগামী ৭ মার্চ জানুয়ারি মাসের ও ১০-১১ দোলের আগেই
ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja