#মালবাজার: মালবাজার শহরের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক বিশ্বজিৎ খুনের ঘটনায় নয়া মোর নিল। ঘটনায় গ্রেপ্তার হলো দুই জন বাকি অভিযুক্তদের ছেড়ে দিল পুলিশ। তদন্তে নয়া মোর। উঠে এল অজানা তত্ব। গত শুক্রবার রাতে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় সংলগ্ন জাতীয় সরকের পাশে এক যাত্রী প্রতিক্ষালয় থেকে যুবক বিশ্বজিৎ দত্তের রক্তাক্ত অচৈতন্য দেহ উদ্ধার হয়। পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনার পর মৃতে দাদা সুজিত দত্ত মাল থানায় ও মৃতের বোন রিয়া দত্ত মেটেলি থানায় লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি এলাকার এক পরিবারের ৫ জনকে আটক করে পুলিশ। টানা ২ দিন বিভিন্ন দিক থেকে পুলিশ তদন্ত শুরু করে। মৃতের মোবাইল কল লিস্ট দেখে তদন্ত শুরু হয়। রবিবার আলিপুরদুয়ার দুয়ার নিবাসী সমীর খালখো ও নরেন্দ শর্মা নামের দুই আটক করে।

সোমবার তাদের গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। মঙ্গলবাড়ি বাসিন্দা ওই পরিবারের ৫ সদস্য পুলিশ ছেড়ে দেয়। সোমবার বিকালে ওই পরিবারের সদস্যদের সঙ্গে তাদের বাড়িতে দেখা হলে তারা জানায় আমরা সম্পুর্ন নির্দোষ। অযথা আমাদের ঝামেলায় ফাসানো হয়েছে।

পুলিশ ও বিভিন্ন সুত্রে জানাগেছে, গ্রেপ্তার হওয়া সমীর খালখো ও নরেন্দ্র শর্মা ডুয়ার্সের দাগী এবং অসামাজিক কাজে লিপ্ত। এদের সঙ্গে বিশ্বজিতরে যোগাযোগের কারন খুজতে পুলিশ তদন্ত শুরু করেছে। আরও কে কে এই ঘটনায় জরিত রয়েছে তা খুজতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে।












