#মালবাজার: “মালবাজার যানা আনা, মটোলী থানা রে” এই গান গাইতে গাইতে মাটিয়ালী থেকে মালবাজার হয়ে গ্রামে গ্রামে সাইকেলে যাতাযাত করতেন চারন কবি লাল শুক্রা ওরাও। এই গান উদ্বুধ করেছিল শ্রমিক কৃষকের লড়াইকে।সেই পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারে ভূষিত চারন কবির ১১৫ তম জন্মদিন পালন করল মেটেলী থানা কৃষক সভা।

রবিবার চালসা, গোলাইয়্বে এই লাল শুক্রা পার্কে লাল শুক্রার আবক্ষ মুর্তির সামনে লালন লাল শুক্রা ওরাও এর জন্মদিন পালিত হল। মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রামলাল মুর্মু, রুনু ওরাও, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে রামলাল মুর্মু, মোস্তাফিজুর রহমান বলেন চারন কবি লাল শুক্রা ছিলেন চেতনার প্রতীক যখন ডুয়ার্সে একাধারে চা বাগানের শ্রমিক ও কৃষকের উপর শোষন ও অত্যাচার চলছিল।

লাল শুক্রা সাইকেলে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়িয়ে উদ্বুধ করেছিলেন শোষিত শ্রেনীকে। তার নেতৃত্বে অনুপ্রানিত হয়ে উৎপাদিত ফসলের তিনভাগ দেবার দাবীতে ঐতিহাসিক তেভাগা আন্দোলন শুরু হয়েছিল।মাটিয়ালী ব্লকের মাথাচুলকা ও মঙ্গলবাড়ীতে।সে এক ইতিহাস।








