Explore

Search

July 10, 2026 10:54 pm

IAS Coaching

ওভারলোডেড গাড়ি বিদ্যুৎবাহী তার ছিঁড়ে ফেলায় যানজটের সৃষ্টি হয় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে

#রায়গঞ্জ: ওভারলোডেড গাড়ি ছিঁড়ে ফেলল রাস্তার উপরের বিদ্যুৎবাহী তার। যার ফলে যান চলাচলের বিঘ্ন ঘটে সাময়িকভাবে। সৃষ্টি হয় যানজট। রবিবার দুপুরে ঘটনাটি ঘাটে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপর মিরুয়াল বিএসএফ ক্যাম্পের নিকট। এদিন একটি ওভারলোডেড ট্রাক রাস্তা দিয়ে যাবার সময় বেশি পরিমাণ পণ্য থাকার কারণে রাস্তার ওপরের বিদ্যুৎ বাহী তার ছিড়ে ফেলে।

যার ফলে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। যান চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। ব্যস্ততম রাজ্য সড়কে এ ধরনের ঘটনা ঘটায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। স্বাভাবিক হয় যান চলাচল।

Advertisement
Live Cricket Score
upskillninja