Explore

Search

July 10, 2026 10:55 pm

IAS Coaching

হাটে রাজস্ব তোলা নিয়ে বিপরীত মত খাজনা না দেওয়ার ঘোষণা ব্যবসায়ীদের

#মালবাজার: মালবাজার হাটে রাজস্ব তোলা নিয়ে পৌরসভা এবং ব্যবসায়ীরা বিপরীত মতামত দিলেন। আপাতত খাজনা না দেওয়ার কথা ঘোষণা করলেন ব্যবসায়ী সমিতি। ডুয়ার্সের অন্যতম পুরানো হাট মালবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাটাই গোল হাট। শতাব্দী প্রাচীন এই হাট কোন এক সময় ওয়েষ্টার্ন ডুয়ার্স মার্কেট ফান্ড নামের একটি বোর্ডের পরিচালনাধীন  ছিল। ১৯৭৮ সালে পঞ্চায়েত ব্যবস্থা চালু হওয়ার পর এই হাটে দায়িত্ব বর্তায় জেলা পরিষদের উপরে।
তারপর থেকে জেলা পরিষদ এই হাটে খাজনা তোলা ও অন্যান্য পরিষেবা দিত। ২০০২ সাল থেকে এই হাটের খাজনা সংগ্রহ, জল, আলো ও সাফাই সহ অন্যান্য পরিষেবা দেওয়া পৌরসভার উপর বর্তায়। তারপর থেকে হাটের খাজনা পৌরসভা সংগ্রহ করত। টানা ২২ বছর পুরসভা দেখভাল  করার পর ২০২৪ সালে জেলা পরিষদ এই হাটে খাজনা সংগ্রহের জন্য আরমান হোসেন নামের এক ব্যক্তিকে ইজারা দেয় এবং সেই বিজ্ঞপ্তি ব্যবসায়ীদের জানানো হয়। ব্যবসায়ীরা মহাকুমা শাসকের কাছে এ বিষয়ে আবেদন করলে গত সেপ্টেম্বর মাস থেকে খাজনা সংগ্রহ স্থগিত ছিল।
গত রবিবার আবারো জেলা পরিষদের ইজারাদার খাজনা সংগ্রহ করতে গেলে সমস্যা হয়। আগামীকাল আবার হাট বসবে, ঠিক তার প্রাক্কালে হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক কমল দত্ত সাংবাদিক সম্মেলন করে বলেন, শহরী জমিতে কিভাবে গ্রামীণ প্রশাসন চালু হয়?  আমরা এই বিষয়ে জানতে চেয়ে মহাকুমা শাসকের কাছে আবেদন করেছিলাম। তারপর থেকে মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী খাজনা সংগ্রহ স্থগিত ছিল। ২০০২ সালে সরকারি এক নির্দেশ নামায় এই হাটে দায়িত্ব পৌরসভা কে দেওয়া হয়েছিল। পৌরসভা পরিষেবা দিতেন এবং খাজনা সংগ্রহ করতে। হঠাৎ করে কিভাবে গ্রামীণ প্রশাসন শহরী জমিতে হস্তক্ষেপ করছে?
এ সমস্ত বিষয়ে আমাদের লিখিত আকারে না জানানো বা বসে আলোচনা না করা পর্যন্ত ব্যবসায়ীরা খাজনা প্রদান স্থগিত  রাখবে।
আগামীকাল হাটে খাজনা প্রদান স্থগিত থাকবে।
এ নিয়ে জানতে চাওয়া হলে মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরি জানান, ওই জমি জেলা পরিষদের। তারা খাজনা সংগ্রহের জন্য ইজারাদার নিয়োগ করেছে। সেখানে আমাদের বিরোধিতা থাকতে পারে না। ইজারাদারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে সে পরিষেবা বাবদ পৌরসভা যে খরচ হয় সেই টাকা প্রদান করবে। সমস্যা হওয়ার কথা নয়। এইরকম পরিবেশে আগামীকাল হাটে কি হয়? সেদিকে নজর সবার।
Advertisement
Live Cricket Score
upskillninja