Explore

Search

July 10, 2026 11:35 pm

IAS Coaching

সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যু নিয়ে অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

#মালবাজার: আবারো মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যু নিয়ে  চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে। শুক্রবার দুপুরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপারের উদ্দেশ্যে লেখা এক অভিযোগ পত্র থেকে জানা গেছে, ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের নেউলা বস্তি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগে জানিয়েছেন, তার গর্ভবতী স্ত্রী রুমি বেগমকে ডেলিভারির জন্য গত ২৬ ফেব্রুয়ারি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আনেন।
স্ত্রী রোগ  বিশেষজ্ঞ ডাক্তার তার স্ত্রীকে দেখে ভর্তি করে নেন এবং সুস্থ আছে বলে ২৭ফেব্রুয়ারি ছুটি দিয়ে দেন বলে অভিযোগ। ছুটির সময়  ২৮ ফেব্রুয়ারি প্রসবের দিন  বলে তাকে জানান স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। ডাক্তারের পরামর্শ মেনে জাহাঙ্গীর আলম স্ত্রী ‘কে বাড়ি নিয়ে যান। শুক্রবার ভোরে প্রসব বেদনা শুরু হলে স্ত্রীকে নিয়ে তিনি আবার মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।
জাহাঙ্গীর আলম তার অভিযোগে আরো জানান, “সকাল ১১.৩০মি  পর্যন্ত স্ত্রী রোগ ডাক্তার তাকে জানান সব ঠিক আছে নরমাল ডেলিভারি হবে। ১১.৫৫ মি  নাগাদ ডাক্তার  তাকে জানায় মৃত শিশু প্রসব হয়েছে”। এই ঘটনার পর জাহাঙ্গীর আলম অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ হন। তিনি আরও জানান, তার স্ত্রী তাকে বলেছে যে জোর করে বের করতে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। এরপর তিনি লিখিত ভাবে অভিযোগ জানান। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছি বলে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja