
#নিউজ বৃত্তান্তঃ শুক্রবার গভীর রাতে ভারত ও বাংলাদেশে পরপর অনুভূত হল ভূমিকম্প। প্রথম বার ভারতীয় সময় রাত ২টা ৪৪মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১ এবং উৎপত্তি স্থল ছিল নেপাল। এরপর ভারতীয় সময় রাত ৩টা ২৫ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ২.৫৫ মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি।

এতে ভারতের গৌহাটি, কামরূপ, শোণিতপুৰ, আসাম, মেঘালয়, শিলং ও বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, শেরপুর, রংপুর এবং উত্তরবঙ্গের মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। ভয়ংকর এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।









