Explore

Search

July 10, 2026 11:31 pm

IAS Coaching

সুর্যসেন কলোনির এক বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো পুলিশ

#মালবাজার: ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার দুফুরে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি প্রকাশ বাসফোর (৪২)। অন্যান্য দিনের মতো দুপুরে বাড়িতেই ছিল। যদিও সে সময়ে তার স্ত্রী আরতি বাসফোর ঘরে ছিলেন না। সেই সুযোগে ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি লাগিয়ে আত্মঘাতী হয় বলে মৃতের শ্যালক জানিয়েছে।
বাড়িতে ফিরে এসে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখে প্রতিবেশীদের জানায়। খবর দেওয়া হয় মালবাজার থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যাক্তি মদ্যপ অবস্থায় ছিল।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, মৃত প্রকাশ বাসফোরের কিছু জায়গায় ঋণের চাপ ছিল সম্ভবত সেই কারণে এই ঘটনা ঘটিয়েছে। মালবাজার থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja