Explore

Search

July 10, 2026 11:34 pm

IAS Coaching

জেলা পুলিশের উদ্যোগে মাল থানায় রক্তদান শিবির

#মালবাজার: রক্তের সংকট মেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় এলাকায় প্রতিমাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির নাম উৎসর্গ। এই কর্মসূচি বাস্তবে রূপ দিতে বৃহস্পতিবার মাল থানার চত্বরে জেলা পুলিশের উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ গনপথ খান্ডেবহালে, মাল মহকুমা শাসক শুভম কুন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ, মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ প্রসন দেশমুখ, মাল সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল সুপার সুধীর কুমার, মালের জয়েন্ট বিডিও তৌফিক আলি প্রমুখ। এদিনের এই রক্তদান শিবিরে মাল থানার আইসি সৌম্যজিত মল্লিক, ট্রাফিক ওসি দেবজিৎ বসু সহ অন্যান্য পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
শিবিরের সুচনা করে পুলিশ সুপার বলেন, রক্ত এমন একটি উপাদান যা মানব শরীরেই শুধু তৈরি হয়। গবেষণাগারে কৃত্তিমভাবে এখন পর্যন্ত রক্ত তৈরি সম্ভব হয়নি। এজন্যে রক্তের সংকট মেটাতে রক্তদান প্রয়োজন হয়। একজনের রক্ত অন্য একজন মুমূর্ষ রোগীর প্রাণ রক্ষা করে।
এজন্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রতিমাসে পুলিশের উদ্যোগে দুটি রক্তদান কর্মসূচি পালন করা হয়। আজ এখানে হচ্ছে কাল ধুপগুড়িতে হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja