Explore

Search

July 10, 2026 11:32 pm

IAS Coaching

মজুরি নিয়ে সোচ্চার হলেন আই এস এফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী

#মালবাজার: চা বাগানে গিয়ে শ্রমিকদের মাঝে দাঁড়িয়ে মজুরি নিয়ে সোচ্চার হলেন আই এস এফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। গতকাল তিনি মালবাজার শহরের একটি বেসরকারি রিসোটে দাঁড়িয়ে চা শ্রমিকদের জমির পাট্টা, টি টুরিজম প্রকল্পে ৩০ শতাংশ জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। মঙ্গলবার তিনি সরাসরি চলে যান মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। সঙ্গে ছিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া, চন্দন লোহার সোহা সহ অন্যান্যরা।
উল্লেখ্য, এই চা বাগানে গত কয়েক মাস ধরে শ্রমিকদের মজুরি নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
শ্রমিকরা সময় মত মজুরি পাচ্ছেন না। এদিন এই চা বাগানে দাঁড়িয়ে সিদ্দিকী সাহেব বলেন,
সারা মাস কাজ করার পর সময়মতো মজুরি পাচ্ছে না, এটা মারাত্মক অন্যায়। এমনিতেই চা শ্রমিকরা স্কিল  লেবার তাদের মজুরি হওয়া উচিত ন্যূনতম ৪০০ টাকা। সেখানে তারা পাচ্ছে মাত্র ২৫০ টাকা। তাও সময় মত পাচ্ছে না।
মালিকরা তাদের মজুরি ঠিক সময়ে দিচ্ছেনা।
 শ্রম দপ্তর এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। আমার তো মনে হয় শ্রমদপ্তর আছে কি নেই?  তাই এখানে বোঝা মুসকিল। আমি এই বিষয়টি বিধানসভায় তুলব এবং শ্রম মন্ত্রী কে জিজ্ঞাসা করব কেন শ্রমিকরা সময় মত মজুরি পাচ্ছেন না? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মালিকদের বিরুদ্ধে? দিনরাত এক করে যারা কাজ করে তারা যদি সময় মত মজুরি না পায় সেটা অন্যায়। তার জন্য ব্যবস্থা হওয়া দরকার।
Advertisement
Live Cricket Score
upskillninja