Explore

Search

July 11, 2026 12:23 am

IAS Coaching

দিনদুপুরে চিতাবাঘের হামলায় জখম এক ব্যক্তি এলাকায় আতঙ্ক

#মালবাজার: আবারো দিন দুপুরে চিতাবাঘের হামলায় যখন হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের বামন ডাঙ্গা চা বাগান সংলগ্ন মডেল ভিলেজ এলাকায়। জানাগেছে, সোমবার দুপুর একটা নাগাদ নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে মডেল ভিলেজের কাছে গরু চড়াতে গিয়েছিল বাবুরাম ওঁরাও (৩৮) নামের এক ব্যক্তি। তার বাড়ি ওই চা বাগানের ১৮  নম্বর শ্রমিক মহল্লায়।
সেই সময় পাশে ঝোপ থেকে একটি চিতাবাঘ বেরিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার কোমরে পিঠে থাবা বসিয়ে দেয়। আচমকা আক্রমণে ওই ব্যক্তি চিৎকার শুরু করে।  তার চিৎকার শুনে মডেল ভিলেজের বাসিন্দারা ছুটে এসে চিৎকার চেচামেচি জুড়ে দিলে চিতাবাঘটি ভয় পেয়ে তাকে ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয়রাই তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে ওই ব্যক্তি চিকিৎসাধীন। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বন বিভাগের টহলদারীর দাবী জানিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja