Explore

Search

July 11, 2026 12:21 am

IAS Coaching

ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিবরাত্রি উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান

#মালবাজার: আগামী বুধবার শিবরাত্রি। এই উপলক্ষে  প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের মালবাজার শাখার উদ্যোগে শোভাযাত্রা ও নানা ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়।রবিবার সকাল ১০টা নাগাদ শহরের ১০নম্বর ওয়ার্ডে স্থিত মালবাজার কেন্দ্র থেকে শোভাযাত্রা শুরু হয়।শহর পরিক্রমা করে আবার কেন্দ্রে এসে শেষ হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় অনুগামীরা সমবেত ভাবে শিবধ্বজা উত্তোলন করে।
এই উপলক্ষে নানা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান পরিবেশনা হয়। মালবাজার কেন্দ্র পরিচালিকা স্বরূপা চক্রবর্তী জানান, সামনে শিবরাত্রি, এই উপলক্ষে আজ আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের এই কেন্দ্রে বিনামূল্যে আধ্যাত্মিক যোগ ও মেডিটেশন শেখানো হয়।
এছাড়াও বর্তমান সময়ে বহু মানুষ, যুবক যুবতী নানান ডিপ্রেশনে ভুগছেন। সেখান থেকে মুক্তি পেতে আমাদের এখানে কাউন্সিলিং করা হয়। অনেকেই উপকৃত হয়েছেন। এদিন এই উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু ধর্মীয় অনুগামী মানুষ সমবেত হন।
Advertisement
Live Cricket Score
upskillninja