
#রায়গঞ্জ: শহরে ব্যস্ততম সময়ে রায়গঞ্জ মেডিকেলে বৃহৎ আম গাছ ভেঙে বিপত্তি। আতঙ্কে হাসপাতাল লাগোয়া দোকানদার পালালেন দৌঁড়ে। এদিন সকালে এই গাছটি ভেঙে পড়ে তাতে প্রাণহানি না ঘটলেও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। একটি বাইকও চাপা পড়ে যায়।

প্রশাসনকে একাধিকবার এই বিপজ্জনক গাছটির বিষয়ে জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ শহর ট্রাফিক পুলিশ, পুরসভা। ইতিমধ্যেই গাছটি সরানোর ব্যবস্থা করছে রায়গঞ্জ পুরসভা।









