Explore

Search

July 11, 2026 12:23 am

IAS Coaching

প্রত্যন্ত বনবস্তি এলাকায় মানুষ ও বন্য প্রাণীর সংঘাত নিয়ে সচেতনতা শিবির

#মালবাজার: মাল ব্লকের প্রত্যন্ত বনবস্তির নাম মেচ বস্তি। একদিকে বয়ে গেছে চেল নদী অন্যদিকে আপালচান্দ বনাঞ্চল। বনাঞ্চল লাগোয়া এই এলাকায় প্রায় পঞ্চাশ ঘর মেচ সম্প্রদায়ের পরিবার বসবাস করে। জীবিকা বলতে পশু পালন ও কৃষিকাজ। বস্তির  মধ্যে প্রায়ই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী আগমন ঘটে।
বলতে গেলে এক প্রকার বন্য প্রাণীর সঙ্গে লড়াই করে রয়েছে এই বস্তির মানুষজন। এই এলাকায় কয়েকদিন আগেই মানুষের সঙ্গে হাতির সংঘাত ঘটেছিল। প্রত্যন্ত এই এলাকার শনিবার চালসার পরিবেশ প্রেমী সংস্থা নেচার স্টাডি এন্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে সচেতনতা শিবির করা হয়।
গ্রামের শিশু ও কিশোরদের হাতে প্লাকেট  ধরিয়ে মানুষ ও বন্য প্রাণ সংঘাত কিভাবে এড়ানো যায় তার বর্ণনা করে সংস্থার কর্মীরা। সংস্থার সম্পাদক মানবেন্দ্র দে সরকার বলেন, এই বস্তি অত্যান্ত পুরানো এক জনপদ। জঙ্গল লাগোয়া হাওয়ায় বন্যপ্রাণীর উপদ্রব প্রায়ই থাকে। কিভাবে বন্যপ্রাণীর উপদ্রব থেকে বাঁচতে হবে সে নিয়ে শিবির করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja