#মালবাজার: শুক্রবার বৈকালিক শিলাবৃষ্টিতে ডুয়ার্সের মাল এলাকায় তাপমাত্রার পারদ অনেকটাই নামলো। স্বস্তি ফিরল চাবাগান সহ কৃষি এলাকায়। বৃহস্পতিবার ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় তাপমাত্রা যথেষ্টই ছিল। অনেকেই দুপুরে পাখা চালিয়েছিলেন। শনিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। তিনটে নাগাদ মেঘের গর্জন বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথেই শিল পড়া শুরু হয়।

বিশেষ করে কালিম্পং জেলার গরু বাথান ব্লক সংলগ্ন এলাকার চা বাগান মিনগ্লাস, সাইলি, রাঙ্গামাটি, নাখাঁটি সহ কয়েকটি চা বাগানে ভালো রকম শিলাবৃষ্টি হয়। চা বাগানের আবাদি এলাকা মাঠ রাস্তা সাদা হয়ে যায়। মালবাজার শহরেও বৃষ্টির সাথে ফিল করতে দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই শিল কুড়াতে শুরু করে। বৃষ্টিতে খানিকটা স্বস্থি ফিরেছে চা বাগান এলাকায়।

কয়েকটি চা বাগানের ম্যানেজার জানিয়েছেন, এই সময় হবে গাছে চা পাতার কুড়ি আসা শুরু হয়েছে। এই সময় সেচের প্রয়োজন হয়। কৃত্রিম ভাবে সেচ দিতে গিয়ে খরচ অনেক বেশি হয়। সেখানে বৃষ্টি হওয়াতে অনেকটাই খরচ লাঘব হয়েছে। রাতে আরো বৃষ্টি হলে ভালো হবে। তবে অনেক চা বাগানে শিলাবৃষ্টিতে সদ্য আসা পাতা ঝরে পড়েছে। দ্রুত পরিচর্যা না করলে সমস্যা হবে বলে জানিয়েছেন অনেকে। বৃষ্টিতে ধুলোবালি অনেকটাই কমেছে পাশাপাশি কৃষি ক্ষেত্রেও আশার আলো দেখা যাচ্ছে।








