#মালবাজার: বৃহস্পতিবার ছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। পরীক্ষা চলাকালীন বনবস্তি বাসী মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বনকর্মীদের। সেই দায়িত্ব পালন করা হয়েছে। পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের হাতে কিছু উপহার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করলেন মহানন্দা অভয়ারণ্যের কর্তব্যরত বনকর্তা রাজকুমার লায়েক।

বর্তমানে তিনি বনাঞ্চল ঘেরা সেবক দশ মাইল এলাকায় কর্তব্যরত আছেন। সেখান থেকে বনের পথ ধরে পরীক্ষা কেন্দ্র বেশ খানিকটা দূরে। প্রতিদিন পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার পরীক্ষা বা দিয়েছেন। শেষ দিনে পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করলেন। রাজকুমারবাবু বলেন, গত কয়েকদিন পরীক্ষার্থীদের উপর দায়িত্ব ছিল সেটা পালন করা হয়েছে। শেষ দিনে ওদের সাফল্য কামনা করলাম এবং যথাসাধ্য উপহার তুলে দিলাম।









