Explore

Search

July 11, 2026 2:02 am

IAS Coaching

গনবিরোধী বাজেটের কপি পুড়িয়ে বিক্ষোভ বামফ্রন্টের

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে মিছিল ও বাজেটের কপি পুড়িয়ে বিক্ষোভ দেখাল বামফ্রন্টের নেতা কর্মীরা। রবিবার বিকেলে রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে শেষ হয়।

সেখানে তারা বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। জেলা বামফ্রন্টের নেতৃত্বে আজ এই মিছিলে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড জেলা সম্পাদক গোকুল কর্মকার, সিপিআই এর সমর রায়,সিপিএমের জেলা সম্পাদক মন্ডলির সদস্য উত্তম পাল সহ বামফ্রন্ট এর কর্মী সমর্থকেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja