Explore

Search

July 11, 2026 2:01 am

IAS Coaching

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ১০ বছরের সাজা

#রায়গঞ্জ: এক নাবালিকাকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগে এক ব্যক্তিকে ১০ বছরের সাজা শোনালো রায়গঞ্জ আদালতের পকসো কোর্ট। এদিন অজয় কুমার দাস নামে সরকারি আইনজীবী বলেন ২০১৯ সালে এক স্কুল পড়ুয়া নাবালিকাকে অপহরণের অভিযোগ হয় রায়গঞ্জ মহিলা থানায়।

পুলিস তদন্তে নেমে আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করে। পরে পুলিস জানতে পারে ওই নাবালিকাকে অপহরণের পাশপাশি শারীরিক নির্যাতনও করে অভিযুক্ত। এরপর পকসো আইনে মামলা রুজু করলে এদিন সেই মামলার সাজা ঘোষণা করা হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja