Explore

Search

July 11, 2026 2:02 am

IAS Coaching

মজুরি না পেয়ে বাগ্রাকোট চাবাগানে শ্রমিক বিক্ষোভ

#মালবাজার: পরপর তিনটি পাক্ষিক মজুরি পায়নি শ্রমিকরা। অভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে কারখানা গেটের সামনে ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডুয়ার্সের বাগরাকোট চা বাগানের শ্রমিকরা। গত কয়েকদিন ধরে মজুরির দাবিতে এই চা বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক বিক্ষোভ শামিল হয়েছে।
একদা ডানকান গোষ্ঠী পরিচালিত এই চা বাগান গত কয়েক বছর আগে নতুন মালিকানাধীন কোম্পানির পরিচালনায় আসে। প্রথম কয়েক বছর ভালোই চলছিল সমস্যা হয়নি। চলতি বছর গত এক মাস ধরে সমস্যা তৈরি হয়। শ্রমিকদের মজুরি অনিয়মিত হয়ে পড়ে। চা বাগানের প্রথা অনুযায়ী প্রতি ১৫ দিন অন্তর পাক্ষিক মজুরি হয়। সেই পাক্ষিক মজুরি বকেয়া রয়ে গেছে এতেই ক্ষুব্ধ শ্রমিকরা।চা বাগানের শ্রমিক নেতা লরেন্তুস কেরকেট্টা জানান, শ্রমিকদের তিনটি পাক্ষিক মজুরি বকেয়া হয়ে গেছে, স্টাফ ও সাবস্টাফদের দুই মাসের বকেয়া রয়েছে। এই রকম পরিবেশে বাধ্য হয়ে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে।
চা বাগানের সদ্য  আগত ম্যানেজার পীযূষ কুমার ঝা কোন কিছু বলতে না চাইলেও চা বাগানের মালিক সুরজিৎ বক্সি জানান, কিছু সমস্যা হয়েছিল নতুন ম্যানেজার চা বাগানে পাঠিয়েছি। সামনে নতুন পাতা তুলতে হবে। তাই চেষ্টা করছি আগামী সপ্তাহের মধ্যেই শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার। সমস্যা মিটিয়ে আগের মতই স্বাভাবিকভাবে চা বাগান চালানোর সব চেষ্টা করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja