Explore

Search

July 11, 2026 2:52 am

IAS Coaching

ভালোবাসার টান, কোচবিহার থেকে কনে ছুটে এল রায়গঞ্জে, হল সামাজিক মতে বিয়ে

#রায়গঞ্জঃ একেই বলে ভালোবাসার টান! দূরত্ব, পরিবার, সমাজ—কোনো কিছুকেই তোয়াক্কা না করে কোচবিহার থেকে রায়গঞ্জে চলে এলেন বিপাশা, শুধুমাত্র তার ভালোবাসার মানুষ কৌশিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে। বৃহস্পতিবার সামাজিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই যুগল।

কৌশিকের নিজের বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লীতে হলেও এদিন তার কাকার বাড়ি বাজিতপুরে বিয়ের আসর বসে। আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ধুমধাম করে সম্পন্ন হয় শুভবিবাহ। অবশ্য কন্যাদান করতে কোচবিহার থেকে ছুটে আসেন পাত্রীর দাদা গৌতম সাহা। তবে বিপাশার বাবা-মা অনুপস্থিত থাকলেও, তাদের সম্মতিতেই এই বিয়ে হয়েছে বলে জানা গেছে।

কৌশিক রায়গঞ্জের এক উদীয়মান গায়ক। বছরখানেক আগে তার গানের প্রেমে পড়েই প্রথম পরিচয় হয় বিপাশার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে প্রেম সপ্তাহে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন তারা। বিপাশার কথায়, ভালোবাসা তো একবারই হয়। তাই প্রেম যখন সত্যি, তাহলে আর দেরী কেন। সেজন্য এই সপ্তাহেই বিয়ে করে চিরস্মরণীয় করে রাখলাম।

কৌশিকও সহমত জানিয়ে বলেন, “ভালোবাসার টানেই এত দূর থেকে এসেছে বিপাশা। আমরা একসঙ্গে ভালো থাকতে চাই।” এই প্রেমের জয়গানে মেতে উঠেছে বাজিতপুর গ্রামও। এলাকাবাসীর শুভেচ্ছায় ভরে উঠেছে নবদম্পতির নতুন পথচলা। ভ্যালেন্টাইনস ডে তেই বৌভাত।

Advertisement
Live Cricket Score
upskillninja