
#মালবাজার: কোন ভাবেই চুরির ঘটনা থামানোই যাচ্ছে না মাল ব্লকে। আর এতেই চিন্তিত সাধারন মানুষ। এবার চুরির ঘটনা ঘটেছে ওদলাবাড়ি চেল কলোনি এলাকায় একটি টায়ারের দোকানে। উল্লেখ্য গত চার ফেব্রুয়ারি তে চেল কলনী এলাকায় একটি টায়ারের দোকানের বাইরে থেকে ২৫ খানা ডাম্পারের টায়ার চুরি হয়ে যায়। জানুয়ারি মাসেও ৭ খানা ডাম্পারের টায়ার চুরির ঘটনা ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত টায়ার চুরির কোন কিনারা করতে পারে নি পুলিশ, দাবি টায়ারের দোকানদারের।

আর এতেই চিন্তিত টায়ার মালিক গুড্ডু আলোম
দোকান মালিক গুড্ডু আলোম বলেন, আমার দোকানে টায়ার রিপায়ার হয়। সেই মতো গাড়ির মালিকেরা আমার দোকানে টায়ার রিপিয়ার করতে দিয়েছিলো। প্রায় ২৫ টি টায়ার ৪ তারিখ রাতে দোকানের বারান্দা থেকে চুরি হয়ে যায়। এরপর ৫ ই ফেব্রুয়ারি মালবাজার থানায় লিখিত অভিযোগ করি। কিন্তু এখনো থানা থেকে তদন্ত করতে আসেনি পুলিশ। এদিকে টায়ার মালিকেরা চুরি হওয়া টায়ার দাবি করছে। কোথা থেকে এত টায়ার দেবো।

পুলিশের কাছে আমার অনুরোধ, দ্রুত তদন্ত করে পুলিশ টায়ারগুলো উদ্ধার করুক। এই ভাবে একের পর এক চুরির ঘটলে কি ভাবে ব্যাবসা করবো আমরা, দাবি ওই ব্যাবসায়ীর। একই বক্তব্য ট্রাক মালিকদের। ডাম্পার মালিক উত্তম পাল, সুবল সরকারদের বক্তব্য, আজ ১২ তারিখ কিন্তু এখনো পুলিশ একবারের জন্যো এই দোকানে ভিজিট করতে এলো না। পুলিশ দ্রুত তদন্ত করে অপরাধীদের খুজে বের করুক এবং টায়ারগুলো উদ্ধার করুক। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে।








